Sponsored

জামায়াত আমিরের এক্স আইডি হ্যাকের ঘটনায় মতিঝিলে ডিবির অভিযান

ছবিঃ সংগৃহীত

 মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার পর মতিঝিলের এজিবি কলোনিতে অভিযান শুরু করে ডিবি পুলিশ।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্র জানায়, জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল হ্যাকের সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তারের লক্ষ্যে কলোনির একটি ভবনে এ অভিযান চালানো হচ্ছে।

এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, একটি অভিযান চলমান রয়েছে। তবে এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো সম্ভব নয়। পরে বিস্তারিত জানানো হবে।

Post a Comment

0 Comments