Sponsored

লাশ নিয়ে ফেরার পথে ট্রাক-অ্যাম্বুলেন্সের ভয়াবহ সংঘর্ষ আহত ৬

 

ছবিঃ সংগৃহীত 

লাশ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি শিশুর লাশ বহনকারী অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অ্যাম্বুলেন্স ও ট্রাকের চালকসহ মোট ছয়জন আহত হন। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্স ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Post a Comment

0 Comments