![]() |
| ছবিঃ সংগৃহীত |
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে পাঁচটি কঠোর শর্ত উত্থাপন করেছে ইরান। হিব্রু গণমাধ্যমের বরাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
![]() |
| ছবিঃ সংগৃহীত |
সোমবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, চ্যানেল ১২-এর তথ্য অনুযায়ী যুদ্ধবিরতির জন্য আনুষ্ঠানিকভাবে কয়েকটি কড়া দাবি জানিয়েছে তেহরান। এসব শর্ত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট Donald Trump ঘোষিত পরোক্ষ আলোচনার প্রেক্ষাপটে সামনে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, ভবিষ্যতে যেন পুনরায় সংঘাত শুরু না হয়— সে বিষয়ে নিশ্চয়তা চেয়েছে ইরান। পাশাপাশি কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নতুন ব্যবস্থাপনা চালুর দাবি জানিয়েছে দেশটি, যা কার্যত তাদের নিয়ন্ত্রণে থাকবে।
এছাড়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বন্ধ এবং চলমান যুদ্ধে হওয়া ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও দাবি করেছে তেহরান।
এর আগে Donald Trump বলেন, যুক্তরাষ্ট্র কিছুদিন ধরেই ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এবার তা ‘গুরুত্বপূর্ণ পর্যায়ে’ পৌঁছেছে। টেনেসিতে এক অনুষ্ঠানে তিনি মার্কিন সামরিক বাহিনীর পারফরম্যান্সের প্রশংসা করে বলেন, একটি সমঝোতার সম্ভাবনা রয়েছে।
তবে তিনি জোর দিয়ে বলেন, যেকোনো পরিস্থিতিতে ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না। একই সঙ্গে ইরানের প্রতি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে হুমকি বন্ধ করার আহ্বান জানান তিনি।
0 Comments