Sponsored

কালুরঘাট ব্রিজ এলাকায় ট্রাক নদীতে পড়ে দুর্ঘটনা, চালক গুরুতর আহত

ছবিঃ সংগৃহীত

 চট্টগ্রামের কালুরঘাট ব্রিজের পূর্ব পাড়ে এক সড়ক দুর্ঘটনায় একটি ট্রাক নদীতে পড়ে গেছে। আজ রাত (০২ এপ্রিল) আনুমানিক ৯টার দিকে ব্রিজ সংলগ্ন ফেরিঘাট এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে পানিতে তলিয়ে যায়।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। তারা গুরুতর আহত অবস্থায় ট্রাকচালককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার পর ট্রাকটি সম্পূর্ণ পানিতে ডুবে যায় বলে জানা গেছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছে বিস্তারিত তদন্ত শুরু করেছে।

এম এইচ আই / প্রান্তিক বার্তা

Post a Comment

0 Comments