Sponsored

স্বর্ণ কিনতে চান? জেনে নিন আজকের হালনাগাদ দাম

সাজিয়ে রাখা স্বর্ণালংকার। ছবি : সংগৃহীত

দেশের বাজারে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ভরি প্রতি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। এর আগে গত মঙ্গলবার (২ ডিসেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ১ হাজার ৫০ টাকা কমানোর ঘোষণা দেয়।

বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দামে সাম্প্রতিক পতনের কারণে সার্বিক বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য সমন্বয় করা হয়েছে।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৯৫ টাকা। ২১ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ১ হাজার ৪৯৬ টাকা এবং ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭২ হাজার ৭০৯ টাকা। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৪৩ হাজার ৬৮৯ টাকায়।

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে। তবে গয়নার নকশা ও মানভেদে শ্রমমূল্য ভিন্ন হতে পারে।

এর আগে ১ ডিসেম্বর বাজুস সর্বশেষ স্বর্ণের দাম সমন্বয় করে। সেদিন ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ১২ হাজার ১৪৫ টাকা নির্ধারণ করা হয়, যা কার্যকর হয় ২ ডিসেম্বর থেকে। তখন ২১ ক্যারেটের ভরি ২ লাখ ২ হাজার ৪৯৯ টাকা, ১৮ ক্যারেটের ভরি ১ লাখ ৭৩ হাজার ৫৭২ টাকা এবং সনাতন পদ্ধতির ভরি নির্ধারণ করা হয় ১ লাখ ৪৪ হাজার ৪২৪ টাকা।

এদিকে রুপার বাজারে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৪ হাজার ২৪৬ টাকায়। ২১ ক্যারেটের ভরি ৪ হাজার ৪৭ টাকা, ১৮ ক্যারেটের ভরি ৩ হাজার ৪৭৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ২ হাজার ৬০১ টাকায়।

 

Post a Comment

0 Comments