![]() |
| ছবি: সংগ্রহীত |
যুক্তরাজ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের মারধরের অভিযোগে মামলা হয়েছে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ চারজনের বিরুদ্ধে। মামলায় এনসিপি নেতা এহতেশাম হক, জাকির চৌধুরী ও শাহীন আলমকেও আসামি করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জাকির চৌধুরীকে থানায় নিয়েছে পুলিশ।
শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি ইউকে অ্যালায়েন্স জানায়, আওয়ামী লীগ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ মামলা করে যুক্তরাজ্য পুলিশের সময় নষ্ট করার চেষ্টা করছে। হাসনাত আবদুল্লাহ দাবি করেন, রাজনৈতিকভাবে তাদের কার্যক্রম বাধাগ্রস্ত করতেই এই মামলা করা হয়েছে।
সংগঠনটির দাবি, নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ড ও এর সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে যুক্তরাজ্যের একটি বিশেষায়িত সংস্থা তদন্ত শুরু করেছে। একই সঙ্গে হাসনাত আবদুল্লাহ যুক্তরাজ্যের আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদার ভূমিকার প্রশংসা করেন এবং বলেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এসব প্রচেষ্টা অতীতের মতো এবারও ব্যর্থ হবে

0 Comments