Sponsored

চট্টগ্রাম ১৫ এর সাংসদও জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, অডিও ফাঁস

 

ছবি: সংগ্রহীত 
চট্টগ্রাম-১৫ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে গুলি করার পরিকল্পনার ইঙ্গিত রয়েছে—এমন একটি কথিত অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি নিয়ে লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফাঁস হওয়া অডিওতে এমপি শাহজাহান চৌধুরীর ব্যক্তিগত সহকারী (পিএস) আরমান উদ্দিন এবং স্থানীয় বিএনপি কর্মী হিসেবে পরিচিত তারেকুল হকের কথোপকথন শোনা যায় বলে দাবি করা হচ্ছে। উভয়ের বাড়িই লোহাগাড়া উপজেলা অডিওতে তারেকুল হককে বলতে শোনা যায়, “লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করবো কেন এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব, এখানে আরমান সাহেবের কথাই চলবে।” জবাবে আরমান উদ্দিন বলেন, “এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরেও লোকজনের জ্বালায় আসে।”

কথোপকথনের এক পর্যায়ে অস্ত্র নিয়ে অবস্থান করার প্রসঙ্গও উঠে আসে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছেঅডিওর বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে আরমান উদ্দিন বলেন, “চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাব?” পরে অডিওটি যাচাইয়ের জন্য তার কাছে পাঠানো হলে তিনি আর কোনো মন্তব্য করেননি।

এদিকে এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, “বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। অডিওর সত্যতা, উৎস এবং সংশ্লিষ্টদের ভূমিকা যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”।য়।

Post a Comment

0 Comments