Sponsored

মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার অভিযোগে ছেলে গ্রেপ্তার

 

ছবি: সংগ্রহীত 
নীলফামারীর কিশোরগঞ্জে নিজ মাকে হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখার চাঞ্চল্যকর অভিযোগে বড় ছেলে মাজহারুল আনোয়ার জুয়েলকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। ২৫ জুন (বৃহস্পতিবার) সন্ধ্যায় কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। এর আগে, ২৪ জুন (বুধবার) ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জুয়েল উপজেলার বড়ভিটা ইউনিয়নের ময়দান পাড়া এলাকার মৃত আশরাফ উদ্দিনের বড় ছেলে। নিহত মায়ের নাম মারুফা বেগম (৬০)।যেভাবে প্রকাশ্যে এলো হত্যাকাণ্ড

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত মারুফা বেগমের ছোট ছেলে লাভিন মিয়া ঢাকায় চাকরি করেন। বাড়িতে মায়ের সাথে থাকতেন বড় ছেলে জুয়েল। গত ২ জুন লাভিন ঢাকা থেকে বাড়িতে এসে মাকে খুঁজে না পেয়ে চিন্তিত হয়ে পড়েন। এর দুদিন পর, ৪ জুন সকালে লাভিনের স্ত্রী ঘরের বিছানা গোছাতে গিয়ে বিছানার তোশকের নিচে রক্তের দাগ এবং ঘরের মেঝেতে ফাটল দেখতে পান।

সন্দেহ হওয়ায় লাভিন মিয়া তাৎক্ষণিকভাবে বিষয়টি কিশোরগঞ্জ থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘটনার সত্যতা পায়। পরবর্তীতে ওই রাতেই ফায়ার সার্ভিসের সহায়তায় ঘরের মেঝে খুঁড়ে নিখোঁজ মারুফা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।মামলার অগ্রগতি

এই নৃশংস ঘটনার পর ছোট ছেলে লাভিন মিয়া বাদী হয়ে বড় ভাই জুয়েলের বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই জুয়েল পলাতক ছিলেন।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান:

"তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে আশুলিয়া থেকে জুয়েলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাকে হত্যা করে লাশ গুম করার অভিযোগে মামলা রয়েছে। তাকে ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে, যেখানে তার জবানবন্দি নেওয়া হবে।"

Post a Comment

0 Comments