![]() |
| ছবি: সংগ্রহীত |
টানা ভারী বর্ষণে দক্ষিণ চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে বাঁশখালী হাইওয়ের ওপর দিয়ে প্রবল স্রোতে পানি প্রবাহিত হতে দেখা যায়। এতে সড়কের কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়ে যান চলাচলে মারাত্মক বিঘ্ন সৃষ্টি হয়।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বৈলছড়ী বাজারের উত্তর পাশের সড়কে। স্থানীয়দের ভাষ্য, তীব্র পানির স্রোতে রাস্তার একটি অংশ ধসে পড়ে। ফলে প্রায় দুই ঘণ্টা ওই সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে যাত্রী ও পরিবহন চালকদের চরম দুর্ভোগে পড়তে হয়।
স্থানীয়রা জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে পানি দ্রুত বাড়ছে। পরিস্থিতির উন্নতি না হলে যোগাযোগ ব্যবস্থা আরও বিপর্যস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কার এবং বন্যা মোকাবিলায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এদিকে দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় বন্যা ও সড়ক ক্ষতির ঝুঁকি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

0 Comments