![]() |
| ছবিঃ সংগৃহীত |
চট্টগ্রামের ইপিজেড থানার আওতাধীন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ মে) দিবাগত রাতে দক্ষিণ হালিশহরের মাদ্রাজীশাহ পাড়া এলাকার একটি ভবন থেকে তাকে আটক করা হয়।
![]() |
| ছবিঃ সংগৃহীত |
পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় সচেতন যুব সমাজের সহায়তায় ইপিজেড থানার এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাদ্রাজীশাহ পাড়া আবুল খায়ের গলি সংলগ্ন ‘সাগর ভিলা’র চতুর্থ তলায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ভবনের একটি কক্ষ থেকে মোহাম্মদ নিজাম ওরফে নেজাম (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটকের পর তার দেহ তল্লাশি করে ২০০ পিস ইয়াবা এবং তার ঘরের আলমারি থেকে আরও ২,০০০ পিসসহ মোট ২,২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এছাড়া, ঘর থেকে ৫ কেজি গাঁজা, মাদক বিক্রির নগদ ৭০,৭২০ টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
গ্রেফতার নিজাম ওই এলাকার মমতাজ কলোনির আহম্মদ কবিরের ছেলে। তিনি সাগর ভিলার উক্ত কক্ষে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ইপিজেড থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মঙ্গলবার সকালে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এম এইচ আই/ প্রান্তিক বার্তা
0 Comments