Sponsored

একলাফে সোনালি মুরগির দাম ৭০-১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি, চাপে ক্রেতা

ছবিঃ সংগৃহীত

 হঠাৎ করেই অস্থির হয়ে উঠেছে মাছ ও মুরগির বাজার। যেন দাম বাড়ানোর প্রতিযোগিতায় নেমেছেন বিক্রেতারা। সবচেয়ে বেশি বেড়েছে সোনালি মুরগির দাম—কেজিতে এক লাফে ৭০ থেকে ১০০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

বর্তমানে সোনালি মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৩৬০ থেকে ৪০০ টাকায়, যা ঈদের আগের দামের চেয়েও বেশি। এমন অবস্থায় দুই কেজি সোনালি মুরগির দামে প্রায় এক কেজি গরুর মাংস কেনা যাচ্ছে। একই সঙ্গে ব্রয়লার মুরগির দামও ২০০ টাকার ওপরে উঠে গেছে।

শুধু মুরগি নয়, চড়েছে মাছের বাজারও। এক সপ্তাহের ব্যবধানে মিঠাপানির বড় মাছের দাম কেজিতে বেড়েছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। ব্যবসায়ীরা সরবরাহ ঘাটতি ও পরিবহন খরচ বৃদ্ধিকে এর কারণ হিসেবে উল্লেখ করছেন।

এ অবস্থায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন সীমিত আয়ের মানুষ। তবে কিছুটা স্বস্তি রয়েছে চাল ও মুদি পণ্যের বাজারে। বিক্রেতাদের মতে, এক মাসের মধ্যে নতুন চাল বাজারে আসবে, তাই আপাতত চালের দাম বাড়ার সম্ভাবনা কম।

এদিকে সবজির সরবরাহ বাড়লেও ক্রেতা তুলনামূলক কম। ফলে রমজানজুড়ে ১০০ টাকার ওপরে থাকা বেশিরভাগ সবজির দাম এখন কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে।

Post a Comment

0 Comments