Sponsored

টাইম ম্যাগাজিনের ২০২৬ সালের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান

ছবিঃ সংগৃহীত

 বিশ্বখ্যাত মার্কিন সাময়িকী টাইম ম্যাগাজিনের প্রকাশিত ২০২৬ সালের বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

বুধবার (১৫ এপ্রিল) এই তালিকা প্রকাশ করে টাইম। ম্যাগাজিনটিতে তারেক রহমানকে নিয়ে মুখবন্ধ লিখেছেন টাইমের সিঙ্গাপুর ব্যুরো প্রধান ও ভূরাজনীতি বিশ্লেষক চার্লি ক্যাম্পবেল।

প্রধানমন্ত্রীর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই স্বীকৃতি বাংলাদেশের জন্য গৌরবের এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

মাহদী আমিন বলেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব, সাহসিকতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে। কঠিন সময়ে তিনি মানুষের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়ে নেতৃত্ব দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।

তিনি আরও দাবি করেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ গণতন্ত্রের পথে ফিরে এসেছে এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন, মানবাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠায় অগ্রগতি হচ্ছে।

এই অর্জনকে তিনি দেশের জনগণের সম্মিলিত সাফল্য হিসেবে উল্লেখ করে বলেন, এটি গণতন্ত্র ও জনতার শক্তির বৈশ্বিক স্বীকৃতি।

Post a Comment

0 Comments