![]() |
| ছবি: সংগ্রহীত |
রোববার (১০ মে) সকালে বান্দায় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। স্থানীয় বাসিন্দারা বাইরে বেরিয়ে আসেন এবং প্রথমে ভেবেছিলেন কোথাও গুলি চলছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে বিস্তারিত জানা যায়।
পুলিশ জানিয়েছে, পৈতৃক সম্পত্তি বিক্রিকে কেন্দ্র করে রাজকিশোর গুপ্ত ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। সম্পত্তিটি আসলে তার বাবা বিক্রি করেছিলেন। মা ও ছোট ভাই এ বিষয়ে তার মতামত উপেক্ষা করায় তিনি রেগে যান। বাড়িতে ফিরে মা ও ছোট ভাইয়ের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। একপর্যায়ে তিনি পিস্তল বের করে তাদের গুলি করেন।
রক্তাক্ত অবস্থায় দুজনকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা পলাশ বানসাল জানান, রাজকিশোর গুপ্ত তার মা ও ভাইকে গুলি করেছেন বলে খবর পাওয়ার পরপরই পুলিশ টিম ঘটনাস্থলে পৌঁছায়। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

0 Comments