Sponsored

কোরবানির পশুর হাটে মহিষের তাণ্ডব, গুঁতায় দুজন নিহত

ছবিঃ সংগৃহীত

 জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার একটি কোরবানির পশুর হাটে মহিষের আক্রমণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়েছে। রোববার (২৫ মে) বিকেলে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী পশুর হাটে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন সানন্দবাড়ী এলাকার চর মাদার গ্রামের মজিবুর রহমান (৫৫) এবং কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার জাউনিয়ার কড়াইডাঙ্গীপাড়া গ্রামের রুহুল আমিন (৫৮)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিক্রির জন্য হাটে আনা কয়েকটি মহিষের মধ্যে একটি হঠাৎ বেপরোয়া হয়ে ওঠে এবং হাটজুড়ে ছোটাছুটি শুরু করে। এ সময় মহিষটির গুঁতায় রুহুল আমিন ও মজিবুর রহমানসহ অন্তত ছয়জন আহত হন।

গুরুতর আহতদের দ্রুত দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রুহুল আমিন মারা যান। পরে মজিবুর রহমানকে জামালপুর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানেও তাঁর মৃত্যু হয়।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Post a Comment

0 Comments