Sponsored

কুমিল্লায় খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে জামায়াত নেতা নিহত

ছবিঃ সংগৃহীত 

 কুমিল্লার চান্দিনা উপজেলায় খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে আলমগীর মিয়াজী (৪০) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলার মাধাইয়া ইউনিয়নের জোরপুনি গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত আলমগীর মিয়াজী ওই গ্রামের আলী মিয়াজীর ছেলে। তিনি জামায়াতে ইসলামী মাধাইয়া ইউনিয়নের জোরপুনি ইউনিটের সভাপতি ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজ খামারে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন আলমগীর মিয়াজী। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


নিহতের বাবা আলী মিয়াজী জানান, খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পর্শে তার ছেলের মৃত্যু হয়েছে।


চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে বাদ আসর জানাজা সম্পন্ন করে পারিবারিক কবরস্থানে আলমগীর মিয়াজীকে দাফন করা হয়েছে।

Post a Comment

0 Comments